নিউজটি শেয়ার করুন

রাউজানের কদলপুর শাহী দরবার শরীফে মাহফিল ও গুণী সংবর্ধনা অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি: রাউজানের কদলপুর শাহী দরবার শরীফের পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল ও সমাজ হিতৈষীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আশরাফীয়া দরবার প্রাঙ্গণে গাউসিয়া আশরাফিয়া আবু শাহ মিয়া জব্বারিয়া মঈনিয়া এন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন আশরাফীয়া উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ হিতৈষী মো. আব্দুল সালাম।

দরবারের খাদেম আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন পূর্ব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা হারুনুর রশিদ আশরাফী।

উদ্বোধক ছিলেন দরবারের জামে মসজিদের খতিব পীরজাদা মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন শাহ।

পীরজাদা মৌলানা মুহাম্মদ অলি উদ্দিন শাহ্ আশরাফীর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মুহাম্মদ নুরুল আলম,শাহাজাদা আবু তালেব শাহ, ইউপি সদস্য জয়নাল আবেদীন, শাহজাদা মুহাম্মদ আমিনুল হক শাহ্ (হাসান), শাহজাদা আলহাজ্ব মুহাম্মদ শরফ উদ্দিন শাহ্,শাহজাদা মৌলানা মুহাম্মদ গােলামুর রহমান শাহ। বিশেষ বক্তা ছিলেন ভােমর পাড়া জামে মসজিদের খতিব শাহজাদা আলহাজ্ব মােহাম্মদ আবু তৈয়ব শাহ, রাউজান জারুলতলা জামে মসজিদের খতিব শায়ের মাওলানা সৈয়দ মােহাম্মদ এহসান কাদের, মাওলানা মােহাম্মদ ইলিয়াস করিম, শায়ের মাওলানা মােহাম্মদ বাহাউদ্দিন কাদেরী প্রমুখ।

সামাজিক উন্নয়ন কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় মাহফিলে সমাজ হিতৈষী আব্দুল সালাম, ইউপি সদস্য জয়নাল আবেদীন, প্রকৌশলী নুরুল আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here