রাউজান প্রতিনিধিঃ রাউজানের গহিরায় পবিত্র শোহাদায়ে কারবালা’র স্মরণে ও আওলাদে রাসূল, গাউসে জামান, মুর্শিদে বরহক্ব, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত হাদীয়ে দ্বীন ও মিল্লাত আল্লামা হাফেজ কাবারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (র.)’র সালানা ওরস মোবারক উপলক্ষ্যে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় গাউসিয়া কমিটি বাংলাদেশ গহিরা শাখার ব্যবস্থাপনায় গহিরা কমিল মাদ্রাসা জামে মসজিদে খতমে কোরআন, খতমে গাউসিয়া আলীয়া শরিফ, খতমে মজমুয়ায়ে সালাতে রাসুল(দঃ) ও মিলাদের মাধ্যমে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনটির গহিরা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আল কাদেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম ফখরুদ্দীন মোজাম্মেলের সঞ্চলনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ মুফতি অছিয়র রহমান আল্ কাদেরী।
উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব কাজী মুহাম্মদ ইকবাল, সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, উপজেলা উত্তরের সাধারণ সম্পাধক মাওলানা ইয়াছিন হোসাইন হায়দারি, গহিরা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল মনোয়ার চৌধুরী সহ গহিরা শাখা ও আওতাধীন ইউনিট শাখার নেতৃবৃন্দ।








