নিউজটি শেয়ার করুন

রাউজানের ছৈয়দ চাঁদ শাহ’র ওরশ আগামী বৃহস্পতিবার

ভারতীয় উপমহাদেশের আধ্যত্মিক জগতের প্রাণপুরুষ, রাহনুমায়ে শরীয়ত, ত্বরীকত, মারফত, হায্ত রাওয়া হযরতুল আল্লামা ছৈয়দ চাঁদ শাহ্ (রহ.)’র ১৯১ তম পবিত্র ওরশ মোবারক আগামী ১৩ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার দিন ও রাতব্যাপী দরবার শরীফে মহা সমারোহে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্তুতি সভা মঙ্গলবার সন্ধ্যায় রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের মীর বাগিছাস্থ ছৈয়দ চাঁদ শাহ্ মঞ্জিল মাঠে সম্পন্ন হয়েছে।
কেন্দ্রীয় ওরশ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির কেন্দ্রীয় সভাপতি আলহাজ মুহাম্মদ শফি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দরবারের শাজ্জাদানশীন শাহাজাদা সৈয়দ মোক্তার শাহ (মা.জি.আ.)।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন দরবারের বড় শাহাজাদা ও কেন্দ্রীয় ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ দিদারুল আলম শাহ (মা.জি.আ.), ছোট শাহজাদা আশেকানে মোক্তার শাহ খেদমত কমিটির মহাসচিব সৈয়দ মাকসুদুল আলম শাহ (মা.জি.আ.)। বক্তব্য রাখেন শাহজাদা সৈয়দ মাওলানা মফিজুল হক আল কাদেরী, মুক্তিযোদ্ধা কমান্ডার হাসেম চৌধুরী, ফরহাদ উদ্দিন চৌধুরী, এসএম আব্দুল মতিন, এসএম হাশেম, আলহাজ আব্দুস সোবহান, এসএম সিরাজুল ইসলাম হিরন, মোহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা ফজলুল হালিম নুরি, সৈয়দ জাহাঙ্গীর আলম, আব্দুর রশিদ, সাবেক মেম্বার এসএম আবু তাহের, রবিউল হোসাইন সুমন,এসএম তৈয়ব, মোহাম্মদ জামাল উদ্দিন।
সভায় ওরশ উদযাপন উপলক্ষে বিভিন্ন উপ কমিটির দায়িত্ব বন্টন করা হয়। প্রস্তুতি সভায় ওরশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় সাংসদ, উপজেলা প্রশাসন ও নির্বাহী কর্মকর্তা, রাউজান থানা পুলিশ, পল্লি বিদ্যূত সমিতি-২ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের সহযোগীতা চাওয়া হয়েছে।