সিপ্লাস ডেস্ক: রাউজানের ডাবুয়া ইউনিয়নে পিংকী মহাজন (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ডাবুয়া রামনাথপাড়া এলাকার ওমানপ্রবাসী বিশু মহাজনের স্ত্রী। এই দম্পতির দুই ছেলে রয়েছে।
২৩ নভেম্বর সোমবার দুপুর দেড়টার দিকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
রাউজান থানার এসআই মিজান বলেন, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু তা এখনও বলা যাচ্ছে না। ওই নারীর লাশ সুরতহাল করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।








