রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের দুস্থদের মাঝে ভালবাসার উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার(১৮ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন রাউজান-রাঙ্গুনিয়া উপজেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় নিয়োজিত সেনাবাহিনী তাদের নিজস্ব তহবিল হতে এই খাদ্য সহায়তা প্রদান করেন।
৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঘাগড়া আর্মি ক্যাম্পের সেকেন্ড ইন কমান্ড মেজর এস.এম আসহাব উর রহমান (এসএসপি, পিসিএস) নেতৃত্বাধীন সেনাবাহিনী একটি দল নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে উপস্থিত হয়ে নিম্ন আয়ের দুস্থ মানুষের খোঁজ-খবর নিয়ে তাদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন।
এই সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার্দি সিকদার প্রমুখ।
পদে সেনা দলটি নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের খাদ্য সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন।








