রাউজান প্রতিনিধি: রাউজানে নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিজয শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানান কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
বুধবার(১৬ ডিসেম্বর ) সকালে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ইউনিয়ন যুবলীগের সভাপতি সোলাইমান বাদশার সভাপতিত্বে শহীদ বেদী চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মো. আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল বশর বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুর হোসেন, সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. নাছির বাদশা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মফিজ, নাজিম উদ্দীন, যুবলীগ নেতা মো. দেলোয়ার, ফজল কাদের, ইউনিয়ন যুবলীগ নেতা জহির, মো. ইসমাঈল, মো. জায়েদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইলিয়াস চৌধুরী, মো. শেখ রাসেল, সৈয়দ নুরুল হুদা, ছাত্রলীগ নেতা তরুণ দাশ, মো. ফয়সাল, মো. শওকত, মো. জাহেদ, মো. সাহেদ রানা, দিদার আলম প্রমুখ।
এছাড়াও আলোচনা সভা ও বিজয় শোভাযাত্রায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।








