নিউজটি শেয়ার করুন

রাউজানের মোকার দিঘিরপাড়া নবীন সংঘের সুন্নী সমাবেশ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধিঃ রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশশান সুন্নী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ (সোমবার) উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে মোকার দিঘিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মোকার দিঘিরপাড়া নবীন সংঘের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ হাবীবীয়া শাহী জামে মসজিদের খতিব আল্লামা শায়খ আবদুল মোস্তফা রাহিম আল আজহারী।

প্রধান বক্তা ছিলেন নাজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা সৈয়দ নুর মোহাম্মদ আল কাদেরী।

মোকার দিঘিরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের আল কাদেরীর সভাপতিত্বে সমাবেশের উদ্বোধক নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বাবুল মিয়া।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা জসিম উদ্দিন আল কাদেরী, আলহাজ্ব মো. আব্দুর রব্বান।

সংগঠনটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মো. নেজাম উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির প্রবাসী উপদেষ্টা মো. ইস্কান্দার মির্জা, গোলাম মোস্তাফা সাধারণ সম্পাদক ডা. মো. আসাদুজ্জামান রায়হান। সমাবেশে পূর্বে সকালে কোরআন তেলোয়াত, হামদ ও নাত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ শফি, মোহাম্মদ ইয়াছিন সহ সভাপতি মো. মাসুদ, মো. সাকিব, মো. আকিব, মো. আরিফ সহ আরো অনেকেই।