Site icon CPLUSBD.COM

রাউজানের শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে দুই হাজার নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ

news in chittagong

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করলেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

রোববার ২৯ সেপ্টেম্বর দুপুর পৌরসভার জালানীহাটস্থ নন্দন পার্কে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই হাজার জন নারী-পুরুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে সভার উদ্বোধক ছিলেন শংকর মঠ ও মিশনের মঠাধীশ্বর স্বামী তপনানন্দ গিরী মহারাজ। সংগঠনের সাধারণ সম্পাদক সুমন দে’র সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক তপন দে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সম্পাদক শ্যামল পালিত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ, পৌর সভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর কাউন্সিলর সমীর দাশ গুপ্ত, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার্দি সিকদার, ডা. সুজিত দত্ত প্রমুখ।
এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন

পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খান চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল, রুনু ভট্টাচার্য্য, রবীন্দ্র লাল চৌধুরী, ম্যালকম চক্রবর্তী, সাইফুদ্দিন চৌধুরী সাবু, সারজু মোঃ নাছের, টিপু কান্তি দে, অশোক পালিত, সাজু পালিত উজ্জ্বল কান্তি দাশ, মিটু শীল, অনুপ চক্রবর্তী, বিপ্লব মহাজন, বিকাশ দাশগুপ্ত, আজাদ খান, মিটু চৌধুরী, টিটু চৌধুরী, সম্ভু মজুমদার, রুপালি চৌধুরী, জিকু দত্ত, দিলীপ দে, রিগ্যান শীল, রাজু দে, লিটন দেবনাথ, তীর্থ ধর, সাধন দে, প্রদীপ দাশ মেম্বার, মাসুদ, জাহেদুল আলম প্রমুখ।

এবার রাউজানে ২৩২ টি পুজা মণ্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্য পৌরসভায় ৫১ টি, উত্তরাংশে ৭০টি এবং দক্ষিণাংশে ১১১ টি। সভা শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।