সিপ্লাস প্রতিবেদক: রাউজান (চট্টগ্রাম-৬) আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী করোনা আক্রান্ত নন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি সোমবার রাতে এক বিবৃতিতে উল্লেখ করেন, ‘কিছু কিছু সংবাদ মাধ্যমে এবিএম ফজলে করিম চৌধুরী করোনা আক্রান্তের বিষয়ে খবর আমাদের দৃষ্টি গোচরীভূত হয়েছে। অত্র কার্যালয়ে কোভিড-১৯ পরীক্ষাগারসমূহ হতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রতীয়মান হয় যে, মাননীয় সংসদ সদস্য কোভিড -১৯ আক্রান্ত নন। এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ‘








