নিউজটি শেয়ার করুন

রাউজানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

রাউজান প্রতিনিধি: “তথ্য অধিকার সংকটে হাতিয়ার” “সংকটে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে” এসব প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরর্শেদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন সহ রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।