Site icon CPLUSBD.COM

রাউজানে আর্যসত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি: রাউজানে আর্য্য সত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে দানশ্রেষ্ঠ কঠিন চীবর দানোৎস অনুষ্ঠিত হয়েছে।

১৬ অক্টোবর, শুক্রবার সকাল ১১ টায় উপজেলার মহামুনি গ্রামস্থ বিহার প্রাঙ্গণে এই কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক প্রতিসম্ভিদাসহ ষড়াভিজ্ঞ অরহৎ শীলানন্দ স্থবির (ধূতাঙ্গঁ ভান্তে)।

তিনি বলেন, “গৌতম বুদ্ধের অহিংস নীতি মেনে বৌদ্ধ নর-নারীদের অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হবে।যেখানে, হিংসা, লোভের মাঝে ধর্মের অস্তিত্ব থাকে না। “

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরন্যিক সংঘনায়ক মঙ্গলমিত্র স্থবির এবং বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন।
বকুল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্ভোদক ছিলেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া

স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি অশোক কুমার বড়ুয়া। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত হতে সহস্রাধিক দায়ক-দায়িকা ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।