রাউজান প্রতিনিধি: রাউজানের সামাজিক সংগঠন আলোকন ক্লাবে চুরির ঘটনা ঘটেছে।
গত সোমবার রাতে গহিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে।
ক্লাবের সভাপতি এহেছান উল্লাহ জাহেদী জানান, ক্লাবের থালা ভেঙে চোরের দল ফ্যান, কম্পিউটার সরঞ্জামাদি, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ট্রপি চুরি করে নিয়ে যায়। ক্লাবের কর্মকর্তা কক্সবাজার ভ্রমণে থাকায় চোরের দল এই সুযোগ গ্রহণ করেন। এলাকার মাদকাসক্ত কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে তিনি মনে করেন।
তিনি আরো জানান, থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, আমরা ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

