রাউজানে পবিত্র জশনে জুলুশে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) উপলক্ষ্যে এক বিশাল স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর বিকাল ৩ টায় উপজেলার নোয়াপাড়া আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার প্রাঙ্গণ হতে জুলুসটি বের হয়ে পথেরহাট হতে কমলার দিঘী হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে জুলুসটি পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে ফিরে এসে শেষ হয়।
আল্লামা গাজী শেরে বাংলা (রহ:) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় ও নোয়াপাড়া আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ২৫ বছরের পুরানো এই জুলুসে নেতৃত্ব দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরতুহাজ্ব আল্লামা কাজী মাহমুদুল হক আল কাদেরী। জুলুছে দুই শতাধিক বাই সাইকেল, শতাধিক মোটর সাইকেল, অটোরিক্সা, পিকআপ ভ্যানযোগে পাঁচ হাজারেরও অধিক নবী প্রেমিক মুসলমান অংশ গ্রহণ করেন।
জুলুস শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় গাজী শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা কাজী নাজমুল হক, জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য হাজী ইউসুফ সহকারি প্রধান শিক্ষক মাওলানা আজিজুল হক, সাবেক ইউপি সদস্য বজল আহমদ, মাওলানা এয়াছিন কাদেরী, আবু সৈয়্যদ, ফয়সাল, জানে আলম, খোরশেদ কোম্পানী, নাজিম উদ্দিনসহ আরো অনেকেই।
সভা শেষে মিলাদ-কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব আল্লামা কাজী মাহমুদুল হক আল কাদেরী।
উল্লেখ্য যে, ১৯৯৪ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতিবছর এই জুলুসটি যথাযত ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে।

