নিউজটি শেয়ার করুন

রাউজানে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ দক্ষিণ রাউজান শাখার নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার পাহাড়তলী চৌমুহনীস্থ ব্রাদার্স কনভেনশন হলে সংগঠনের সভাপতি অধ্যক্ষ এস এম আবু মোস্তাক আল কাদেরীর সভাপতিত্বে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ সোলায়মান আনছারী (মা.জি.আ.)।
সংগঠনটির দক্ষিণ রাউজান শাখার সাধারণ সম্পাদক মুফতি জিল্লুর রহমান হাবিবীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মুহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্টান বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপক সৈয়্যদ মুহাম্মদ জামাল উদ্দিন।
সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আইন সচিব এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, উত্তর জেলার সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আলকাদেরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ ইলিয়াছ নূরী, সৈয়্যদ মুহাম্মদ হোসাইন, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দারী, মাওলানা রফিকুল ইসলাম রেজভী, মাওলানা মুহাম্মদ রফিক উদ্দিন ফারুকী, আবু বক্কর সওদাগর, মাও. জালাল উদ্দীন আল কাদেরী, মুহাম্মদ হানিফ, আব্দুল মাবুদ খান, আহমেদ সৈয়্যদ, নজরুল ইসলাম, মাও. সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, আব্দুলাহ আল রোমান প্রমূখ।
সভায় সকল কমিটির সম্পাদক ও সদস্য মণ্ডলীকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানে প্রধান অতিথি। সভায় সংগঠনটি কর্মপরিকল্পনা আলোকপাত করা হয়।
সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।