রাউজান প্রতিনিধিঃ রাউজানে পূর্বগুজরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদে কৌশলী ভূমিকায় উদ্ধার হল চার চোরাই গরু।
২৭ ডিসেম্বর দিবাগত রাতে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়ঠাকুর পাড়ার হেদু মিয়ার বাড়ি ৩ টি ২৮ ডিসেম্বর সকালে পাশ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার ঢেমিরছড়া হতে ১টি সহ মোট ৪ টি গরু উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গরু চারটি বর্তমানে পূর্বগুজরা তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে রয়েছে। গরু উদ্ধারের সংবাদ পেয়ে গরুর মালিকরা তদন্ত কেন্দ্রে এসে গরু সনাক্ত করেন। উদ্ধারকৃত গরু চারটি মালিক যথাক্রমে কাজী নুরুল ইসলাম ভোলা (১), মো. আলী(১) ও দীপক বড়ুয়া(২)। গরুর মালিকের সকলেই কদলপুর ইউনিয়নের বাসিন্দা।
এই ব্যাপারে পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারি বড়ঠাকুর পাড়া এলাকায় হেদু মিয়ার বাড়ি হতে পুলিশের সহযোগিতায় দফাদার সুকুল চন্দ্র বড়ুয়া ও স্থানীয় সাইফুল ইসলামের সহযোগিতায় গরুগুলো উদ্ধার করি।
কদলপুরের আমিরপাড়ার মো. সেকান্দরের পুত্র মো. ফারুক, বড়ঠাকুর পাড়ার হেদু মিয়ার পুত্র মোহাম্মদ হাকিম প্রকাশ হাইক্যা, একই এলাকার মো. হোসেনের পুত্র মো.শওকত হোসেন, ফজর আলী ও পারভেজ এই গরু চুরির ঘটনা মূলহোতা বলেও জানান তিনি।
কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী বলেন, এলাকার গুটিকয়েক সংঘবদ্ধ চক্র মাদক ব্যাবসা, গরু চুরি সহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে। আমাদের নেতা মাননীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশের এসব অপরাধ চক্রকে নির্মূল করতে আমরা কাজ করে যাচ্ছি।
তদন্ত কেন্দ্রের এস.আই ইসমাঈল হোসেন জানান, উদ্ধারকৃত গরুগুলো আইনি প্রক্রিয়ায় প্রকৃত মালিকদের ফেরত দেওয়া হবে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন জানান, গরু চুরির মামলায় থানায় মামলা প্রক্রিয়াধিন।

