নিউজটি শেয়ার করুন

রাউজানে এক অটো রাইচ মিলকে ভ্রাম্যমান আদালতের পাঁচ হাজার অর্থদন্ড

রাউজানে প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে এক অটো রাইচ মিলকে পাঁচ হাজার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার(২১ অক্টোবর) বিকাল সাড়ে তিন টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ নেতৃত্বাধীন পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার ফকির হাটস্থ হাজী সলেমান অটো রাইচ মিলকে এই অর্থদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের এই দলে ছিলেন পাট মন্ত্রণালয় চট্টগ্রাম বিভাগের পরিদর্শক কামাল উদ্দিন ও থানা পুলিশের একটি দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ জানান, হাজী সলেমান অটো রাইচ মিলে প্লাস্টিক মোড়কে চাল রাখার দায়ে পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে সংশোধনের সুযোগ দেওয়া হয়।