নিউজটি শেয়ার করুন

রাউজানে করোনায় আক্রান্ত চার পুলিশ সদস্যকে সাংসদ ফজলে করিমের সুরক্ষা সামগ্রী ও ফলমূল উপহার

রাউজান প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা রাউজান থানার চার পুলিশ সদস্যকে সুরক্ষা সামগ্রী ও ফলমূল সহ খাদ্য সামগ্রী উপহার দিলেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

(১১ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার ফকির হাট সংলগ্ন পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের ব্যবস্থাপনা থানা পুলিশের আইসোলেশন কক্ষে এই উপহার সামগ্রী পৌঁছে দেন সাংসদের একটি প্রতিনিধি দল।

পুলিশের পক্ষে এই উপহার সামগ্রী গ্রহণ করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ। সাংসদের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সেন্ট্রাল বয়েজ অব রাউজানে সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা দিদারুল আলম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক খোকন, উপজেলা ছাত্রলীগ নেতা নাছির উদ্দীন প্রমুখ।

এই সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসোলেশনে থাকা পুলিশ সদস্যদের নানান সুবিধা -অসুবিধার খোঁজ খবর নেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

করোনার এই মহা দূর্যোগে পুলিশের জন্য আইসোলেশন কক্ষ তৈরি এবং ফলমূল, ঔষধ ও সুরক্ষা সামগ্রী প্রদানসহ পুলিশকে খোঁজ খবর নেওয়া জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ।