নিউজটি শেয়ার করুন

রাউজানে করোনা আক্রান্ত কদলপুর ইউপি চেয়ারম্যানের রোগ মুক্তি কামনা সমাবেত প্রার্থনা

রাউজান প্রতিনিধিঃ রাউজানে করোনা ভাইরাসে আক্রান্ত কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তসলিম উদ্দিন চৌধুরীর রোগমুক্তি কামনায় সমাবেত প্রার্থনার আয়োজন করেছেন কদলপুর দাশপাড়া মিতালী সংঘ।

৩ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৫টায় কদলপুর দাশ পাড়া সার্বজনীন দূর্গা মন্ডপ প্রাঙ্গণে আয়োজিত এই প্রার্থনা সভায় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সভায় স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী ও তরুণ সমাজ সংস্কারক ফারাজ করিম চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দাশপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপের সাবেক সভাপতি সুশেন দাশের সভাপতিত্বে প্রার্থনা সভা পরিচালনা করেন জ্যোতিষি শ্রী অনুপ কুমার আচার্য্য ও প্রণয় আচার্য্য।

সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশ্বজিত ভট্টাচার্য্য, দাশপাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবুল চন্দ্র দাশ, উদয়ন আচার্য্য, আদর দাশ, চন্দন দাশ, নিখিল দাশ, সনজিত দাশ, তনয় আচর্য্য, টিকলু ভট্টাচার্য্য,মিশন দাশ, সঞ্জয় দাশ, বিটন দাশ, জীবন দাশ, রাজীব দাশ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here