Site icon CPLUSBD.COM

রাউজানে করোনা জয়ী পুলিশ সদস্যদের বরণ করে নিলেন থানার ওসি

রাউজান প্রতিনিধি: রাউজান থানায় সদ্য করোনা মুক্ত হয়ে কর্মস্থলে ফেরা দুই পুলিশ ও এক আনসার সদস্যকে বরণ করে নিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ (পিপিএম)।

করোনা মুক্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই আবু বক্কর, কনস্টেবল মো. মফিজ এবং আনসার সদস্য মো. বুলবুল।

২৩ জুন (মঙ্গলবার) বিকাল সাড়ে পাঁচটায় থানা চত্ত্বরে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ওসি সহ অন্যান্য সহকর্মীরা।

রাউজান থানা পুলিশ সূত্রে জানা যায়, ইতোমধ্যে করোনা উপসর্গ প্রকাশ পাওয়ায় ও করোনা আক্রান্ত সহকর্মীদের সংস্পর্শে আসার কারণে রাউজান থানা ও থানার আওতাধিন ফাঁড়ি, ক্যাম্পের ৩৩ জন পুলিশ ও আনসার সদস্যদের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৪ জনের ফলাফল পজেটিভ আসে।

পজেটিভ হওয়া পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন ১ জন এস.আই, ১ জন এএসআই, ১১ জন কনস্টেবল ও ১ জন আনসার সদস্য।

বর্তমানে আক্রান্তদের মধ্যে ১ জন ঢাকার ইমপালস হাসপাতালে, ১ জন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, ৩ জন চট্টগ্রামস্থ দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে, ৬জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম বলেন, করোনাকে জয় করে বীরের বেশে দুই পুলিশ সদস্যসহ ৩ জন আমার রাউজান থানায় প্রবেশ করেছে। তারা বুধবার থেকে আবার করোনা পরিস্থিতি ও আইন শৃঙ্খলা রক্ষাসহ জনগণকে সেবা দিতে মাঠে নামবে। করোনা জয়লাভ করা পুলিশ সদস্যরা প্লাজমা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।