রাউজান প্রতিনিধি: রাউজানে নানান অপপ্রচার ও গুজব রোধের মাধ্যমে শঙ্কামুক্ত করে সর্বসাধারণকে প্রতিষেধক গ্রহণে উৎসাহ প্রদানের লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে টিকা দান কর্মসূচী।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী ) সকাল ১১ টায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে এই টিকা দান কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক নুর আলম দ্বীন ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, জানে আলম জনি, সমীর দাশগুপ্ত, জসীম উদ্দিন, শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, রোকন উদ্দিন, লায়ন সাহাবুদ্দিন আরিফ, উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি সুমন দে, সারজু মো. নাছের, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব হাছান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শওকত হোসেন, যুবলীগ নেতা আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, শওকত হোসেন চৌধুরী পিবলু, মো. সালাউদ্দিন ।
এছাড়াও প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলর বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত হয়ে টিকা গ্রহণ করেন। ##ছবি ক্যাপশন: রাউজান(চট্টগ্রাম): টিকা গ্রহণ করছেন চট্টগ্রাম-৬ এর সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

