রাউজান প্রতিনিধি: রাউজানের কদলপুরে কর্মহীন তরীক্বত পন্থীদের উপহার স্বরূপ খাদ্য সহায়তা প্রদান করেছেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি।
সোমবার(২ আগস্ট) বেলা ১২ টায় উপজেলার কদলপুর ইউনিয়নের আশরাফীয়া দরবারের গেইট সংলগ্ন সংগঠনটি অস্থায়ী কার্যালয়ে অর্ধশত তরিক্বত পন্থীর মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
কদলপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ও সংগঠনটির কদলপুর ৪নং দায়রা শাখার উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য তসলিম উদ্দিন চৌধুরী।
সংগঠনটির উপজেলা শাখার সভাপতি শরিফুজ্জামান সফির সভাপতিত্বে স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাস্টার, বিশ্বজিৎ ভট্টাচার্য, পঙ্কজ ভট্টাচার্য, মিজানুর রহমান, স্থানীয় শাখার সভাপতি মো. আলম সাধারণ সম্পাদক শাহ আলম, উপদেষ্টা আজম খান, আবু মোহাম্মদ সহ আরো অনেকেই।

