নিউজটি শেয়ার করুন

রাউজানে কেউটিয়া প্রাথমিক বিদ্যালয়ের দু’শ বছর পুর্তি উৎসব ও পুনর্মিলনী উদযাপন

রাউজানের দু’শত বছরের প্রাচীনতম শিক্ষা নিকেতন কেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্ন ভোজসহ নানা কর্মসূচির মাধ্যমে প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী ও ঐতিহ্যের দুইশত বছর পুর্তি উদযাপিত হয়েছে।

বুধবার(২৫ ডিসেম্বর) বেলা ১২ টায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উদযাপন পরিষদের ২০১৯ উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশন সহকারে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উদযাপন পরিষদের ২০১৯ এর সভাপতি আলহাজ্ব মো. নুরুল আমিনের সভাপতিত্বে সভায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাউজান আর্যমৈত্রেয় ইনস্টিটিউশনের সভাপতি আলহাজ্ব শাহ আলম চৌধুরী।

সনজীব দত্তের সঞ্চালনায় অলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উপ সচিব শিবির বিচিত্র বড়ুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ অনিক, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল কুদ্দুস, স্থানীয় ইউপি চেয়ারম্যান বি.এম. জসিম উদ্দিন হিরু, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, সমাজকর্মী আলহাজ্ব মোহাম্মদ আলী, সিপ্লাস টিভির চীফ রিপোর্টার খোরশেদুল আলম শামীম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বিদ্যালের প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম হেলালী, মোজাফফর ছালাম মুবিন, সারজু মোহাম্মদ নাছের, শওকত হোসেন, উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী পার্থ প্রতিম ভট্টাচার্য্য, সিনিয়র সহ সভাপতি সমীর কান্তি ভট্টাচার্য্য প্রমুখ।