নিউজটি শেয়ার করুন

রাউজানে খাবার হোটেলে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা অর্থদন্ড

রাউজান প্রতিনিধি: রাউজানে সরকারী বিধি-নিষেধ অমান্য করে খাবার হোটেল চালু রেখে ভিড় জমিয়ে প্রকাশ্যে ভাত ও ইফতার বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে আল মদিনা নামের একটি খাবার হোটেলের মালিক আব্দুস সালামকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(৫ মে) বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই দন্ড দেওয়া হয়। অভিযানে একই বাজারের খায়েজ আহমদ শপিং সেন্টারের ৩ টি দোকানে স্বাস্থ্য বিধি না মানায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

রাউজান উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, বুধবার বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাটে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশদর্শী চাকমাসহ পুলিশ এবং ব্যাটালিয়ানস আনসার সদস্যরা। অভিযানে পথেরহাটের মদিনা হোটেলে ১৫ দিন আগের বাসি তৈল দিয়ে ইফতারি তৈরী, শৌচাগারের সঙ্গে লাগোয়া স্যাঁত স্যাঁতে এবং অস্বাস্থযকর পরিবেশে খাবার তৈরীর দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় দোকন মালিক আব্দুস সালাম আর দোকান চালু রেখে মানুষের ভিড় জমিয়ে হোটেলে বসে ভাত এবং ইফতারি করার আয়োজন করবেন না মর্মে শর্ত দিয়ে দোকানদার আব্দুস সালামকে এ দণ্ড দেন। যদি অমান্য করা হয় তাহলে ১০ গুণ বেশী জরিমানা করা হবে বলে জানান ইউএনও জোনায়েদ কবির।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির বলেন স্বাস্থ্য বিধি এবং সরকারী আইন উপেক্ষা করে কোন দোকান, হোটেলে কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না।

অভিযানে নোয়াপাড়ায় সরকারী বিধি নিষেধ অমান্য করে মদিনা হোাটেল নামের একটি খাবার হোটেল চালু রেখে প্রকাশ্যে ভাত ও ইফতারের আয়োজন করে হোটেলে ভিড় জমানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে হোটেলের মালিক আব্দুস সালামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।