Site icon CPLUSBD.COM

রাউজানে খেলতে খেলতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজানে খেলতে খেলতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান প্রতিনিধি: রাউজানে পুকুরে ডুবে মুহাম্মদ রিদুয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার(৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কচুখাইন গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত শিশুটি এলাকার দিন মজুর মুহাম্মদ ওয়াহিদের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন মিতালী গোষ্ঠীর সভাপতি শেখ রাসেল।