নিউজটি শেয়ার করুন

রাউজানে গৃহবধুর লাশ উদ্ধার

রাউজান প্রতিনিধিঃ  রাউজানে এক গৃহবধূর লাশ উদ্ধার করছেন থানা পুলিশ।

সোমবার (৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভোমর পাড়া গ্রামের ইদ্রিস চেয়ারম্যানের বাড়ি হতে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর একই বাড়ির নুর মোহাম্মদের পুত্র আকিজুর রহমান ইমনের স্ত্রী ইরফাত আলম ইরা(১৮)।

নিহতের জা নুসরাত জাহান এলি বলেন, বিকাল ৪টার দিকে আমার দেবর (নিহতের স্বামী) ফোন করে ইরা ফোন রিসিভ করছে না কক্ষে গিয়ে দেখার জন্য। গিয়ে দেখি দরজা বন্ধ। তখন ফোনে আমার দেবর বলল ইরা কিছু একটা করে ফেলেছে। তখন আমি অনেক চেষ্টা করে লাথি মেরে দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে দেখি তিনি জানালায় গলার ওড়নায় পেছিয়ে ঝুলে আছেন।

আমি তাৎক্ষণিকভাবে ওড়না কেটে দিয়ে নামিয়ে নিয়ে শাশুড়ীকে ডেকে চিকিৎসার জন্য ঘরের বাইরে নিয়ে আসি।

তিনি আরো জানান, তিন বছর আগে প্রেমের মাধ্যমে পালিয়ে বিয়ে করেন। ঢাকায় একবছর থাকার পর আমার স্বামী বাড়িতে অনুষ্ঠান করে তাদের ঘরে তুলেন।

সন্ধ্যা ছয়টার দিকে রাউজান থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) কায়ছার হামিদ, এসআই ইব্রাহিম, এসআই ইসমাইলসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।

এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য নাছির উদ্দিন, কমল চক্রবর্তী, ইলিয়াস মিয়াও ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই বিষয়ে পুলিশ পরিদর্শক(তদন্ত) কায়ছার হামিদ বলেন, ময়নাতদন্তের সাপেক্ষে বলা যাবে কি ঘটেছে। ফাঁসিতে নিজে ঝুলেছেন নাকি কেউ ঝুলিয়ে দিয়েছেন।

জানা যায়, তিন বছরপূর্বে আজিজুর রহমান ইমন তার আপন খালাত বোন পার্শ্ববর্তী পাহাড়তলী ইউনিয়নের মৃত দেলোয়ার আলমের কনিষ্ঠ কন্যাকে তার পরিবারের অমতে বিয়ে করেন।