নিউজটি শেয়ার করুন

রাউজানে চোলাই মদসহ স্বামী-স্ত্রী আটক

রাউজানে চোলাই মদসহ স্বামী-স্ত্রী আটক

সিপ্লাস প্রতিবেদক: রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলদাশ পাড়ায় ১২০ লিটার পাহাড়ী ছোলাই মদসহ শারিরীক প্রতিবন্ধী স্বামী হরিপদ (২৮) ও তার স্ত্রী রত্নাকে আটক করে পুলিশ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

থানা সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার রাতে রাউজান উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেকের সহযোগিতায় ১২০ লিটার পাহাড়ী ছোলাই মদসহ স্বামী-স্ত্রী দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসায় করে আসছে। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলদাশ পাড়ার প্রয়াত সুনিল দাশের ছেলে প্রতিবন্ধী হরিপদ তার নিজ বসতঘরে পাহাড়ী ছোলাই মদ এনে বিক্রি করতেন। মাদক ব্যবসায়ে জড়িত থাকায় গত কয়েকমাস আগেও একবার গ্রেপ্তার হয়েছিল সে।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর কঠোর নির্দেশনার প্রেক্ষিতে রাউজানকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান আব্যাহত আছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here