রাউজানে নৃত্য, গান আর সম্মাননায় অনুষ্ঠিত হল ত্রিরত্ন সেবক-সেবিকা পরিষদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।
শনিবার ১৯ অক্টোবর সন্ধ্যায়, উপজেলার বিনাজুরী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ শ্মশান বিহার প্রাঙ্গণে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
“ঐক্যের বন্ধনে, জ্ঞানের বিকাশে, বিশ্বাসে আমরা অটুট” শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত পশ্চিম বিনাজুরী এলাকার কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষা, সেবামূলক সংগঠন ত্রিরত্ন সেবক-সেবিকা পরিষদ শিক্ষার্থীদের প্রেষণা প্রদানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে এ-প্লাস ১৬ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।
বিনাজুরী শ্মশান বিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভদন্ত বুদ্ধ রত্ন থেরের সভাপতিত্বে ও প্রকৌশলী কামনাশীষ বড়ুয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য এডভোকেট দেবাশীষ বড়ুয়া। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রঞ্জিত বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন পশ্চিম বিনাজুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিটন বড়ুয়া। সভা শেষে অনুপম বড়ুয়া ও ছন্দিমা বড়ুয়া পূজার সঞ্চালনায় সংগঠনটির সদস্যদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

