নিউজটি শেয়ার করুন

রাউজানে দলীয় নেতাকর্মীদের ঈদ তোহফা দিলেন পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন

রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে ঈদ তোহফা দিলেন পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন।

এছাড়াও সকালে মহামুনি আশ্রয়ণ প্রকল্পে ৮০টি পরিবারের মাঝে ঈদ উপহার এবং ১৫০টি পরিবারের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এই উপলক্ষে ২৩ মে, শনিবার দুপুরে উপজেলার পাহাড়তলী চৌমুহনীস্থ ব্রাদার্স কনভেনশন হলে সামাজিক দূরত্ব বজায় রেখে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন চেয়ারম্যান রোকন উদ্দিন।

উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা দোস্ত মোহাম্মদ খান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তপন কৃষ্ণ ঘোষ, মো. কামাল উদ্দিন, হাজী আমির হোসেন, মো. হানিফ, সৈয়দ মাহফুজুল হক, জানে আলম, রোকন উদ্দিন সিদ্দিকী, উপজেলা যুবলীগ নেতা মাসুদ হোসেন রুবেল, সুজন মল্লিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নাহিদ, সাধারণ সম্পাদক বাসু দে, সহ সভাপতি পষূণ মুৎসুদ্দি, উপজেলা ছাত্রলীগ নেতা নুরুল আজিম,ঈমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদ মামুন, সাধারণ সম্পাদক গাজী হাছান নয়ন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুহাম্মদ তানভীর, সাধারণ সম্পাদক প্রষূণ বড়ুয়া প্রমুখ।