প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোকাবিলায় সারা দেশের ন্যায় রাউজানও লকডাউনে। এমন পরিস্থিতিতে দিন মজুর, রিক্সা, অটোরিকশা চালক ও দিনে এনে দিনে খায় এমন অনেক পরিবার ঘরে আবদ্ধ।
রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পটিয়া পাড়া গ্রামের এমন ৫৪ টি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সেবামূলক সামাজিক সংগঠন পটিয়াপাড়া মুকুল সংঘ।
২৮ মার্চ (শনিবার) বেলা ২টায় এলাকার প্রবাসীদের সহযোগীতায় সংগঠনটির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসেন চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, ডিম, সাবান সহ ১৩ টি পদের ১০ দিনের খাবার। এসময় তারা সচেতনতামূলক প্রচারণা চালায়।
এই খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ফজল কাদের, শাহাজাহান, এমদাদুল হক,মো. মনির, মো মোরশেদ আলম, সভাপতি মো. মোরশেদুল আলম, সি. সহ সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু আশরাফ, সহ সভাপতি মো. তানভীর, মো. আবু শাহাদাৎ সহ সাধারণ সম্পাদক মো. খালেদ বিন প্রমুখ।
সংগঠনের কর্মীরা এই সহযোগিতার হাত আগামীতে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষদের পাশে দেশের বিত্তবানদের মানবিক দায়বদ্ধতায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

