নিউজটি শেয়ার করুন

রাউজানে নিম্ন আয়ের মানুষের পাশে জগবন্ধু বড়ুয়া স্মৃতি ফাউন্ডেশন

রাউজান প্রতিনিধি: রাউজানের লকডাউনে গৃহে আবদ্ধ নিম্ন আয়ের দুই শতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ বিতরণ করেছেন জগবন্ধু বড়ুয়া স্মৃতি ফাউন্ডেশন।
বুধবার(১ এপ্রিল) সকালে উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামে প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল সহ বেশ কয়েক পদের এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ঝুন্টু বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অঙ্গুর বালা বড়ুয়া, সমাজ সেবক বিনয় ভুষন বড়ুযা ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া, ইউপি সদস্য তাপস কুমার বড়ুয়া,সংগঠনটির পরিচালক প্রবাসী সমিরন বড়ুয়া , বিকিরন বড়ুয়া, সজল বড়ুয়া, মিন্টু বড়ুয়া, রিন্টু বড়ুয়া, সনদ বড়ুয়া ক্যানি, সাংবাদিক রতন বড়ুয়াসহ আরো অনেকেই।
তাদের এই কার্যক্রম পর্যায়ক্রমে আরো প্রসারিত হবে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ঝুন্টু বড়ুয়া। দেশের এই ক্রান্তিলগ্নে সচ্ছল পরিবারগুলোকে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান ফাউন্ডেশনের পরিচালকগণ।