নিউজটি শেয়ার করুন

রাউজানে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মান শ্রেণীর বিদায় অনুষ্ঠান

রাউজানে আলোচনা সভা, সম্মাননা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান আয়োজনে সম্পন্ন হল নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মান শ্রেণীর বিদায় অনুষ্ঠান।

রবিবার সকাল ১১ টায় কলেজের এ.বি.এম. ফজলে করিম চৌধুরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী।

বিদায়ী শিক্ষার্থী ইসরাত জাহান তালুকদার, মেরুনা আক্তার ও একান্ত বড়ুয়ার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের বিদায়ী শিক্ষার্থী পূজা বড়ুয়া।

সভায় আলোচক ছিলেন উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মনিরুল ইসলাম, জাহাঙ্গীর সিকদার, আবুল বাশার , অধ্যাপক হারুনুল ইসলাম, অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপিকা ফিফতাহেতুল জান্নাত,শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ হোসাইন।

সভাশেষে বিদায়ী শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় কবিতা আবৃতি, নৃত্য, গান, মুখাভিনয়, কৌতুক সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।