রাউজান প্রতিনিধিঃ রাউজানে পাহাড়তলী শেখপাড়া ৪র্থ শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে।
২৮ নভেম্বর (শনিবার) সকাল ১১ টায় উপজেলার পাহাড়তলী শেখপাড়া স্পোর্টিং ফিল্ডে এই টুর্ণামেন্টের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী নজরুল ক্লাবের সাবেক সভাপতি সমাজ হিতৈষী আহমেদ বশর। পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় উদ্বোধক ছিলেন সমাজ হিতৈষী শেখ নবী।
ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী হাছান নয়নের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিষয় অতিথির বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক হাছান, মুরাদ, রাউজান উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস তালুকদার, পাহাড়তলী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এসএএম রুবেল, মনির উদ্দিন চৌধুরী, উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগের সহ সভাপতি মো সুমন, সাংগঠনিক সম্পাদক মো নঈম উদ্দিন চৌধুরী, অঙ্কুর বড়ুয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর প্রমুখ।
উদ্বোধনী খেলায় পাহাড়তলী শেখপাড়া আমরা চ্যাম্পিয়ান ক্রিকেট একাদশ ৩১ রানের ব্যবধানে ঊনসত্তরপাড়া শহীদুল্লাহ বাড়ী বয়েজ ক্লাবকে পরাজিত করেন।








