রাউজান প্রতিনিধি: রাউজানে পুকুরে ডুবে মারিয়া আকতার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
২ মার্চ (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের হামজার পাড়ার ইব্রাহিম মিস্ত্রির বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার আরব আমিরাত প্রবাসী গিয়াস উদ্দিন টিপুর মেয়ে।
নিহত শিশুর চাচা মঈন উদ্দিন বলেন, আমার ভাইয়ের স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিল। পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর হতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ।

