নিউজটি শেয়ার করুন

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান প্রতিনিধিঃ রাউজানে পুকুরে ডুবে সামাদ নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক গ্রামের রওশন তালুকদার বাড়ির আলা উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ ঘটনার সত্যাতা নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার (৩০মার্চ) বেলা পৌনে ১টার দিকে খেলতে খেলতে পরিবারের অগোচরে শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়।

প্রায় ১৫-২০ মিনিট খোঁজাখুজির পর তার স্বজনরা পুকুর থেকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটস্থ পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।