Site icon CPLUSBD.COM

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে মিসকাত নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

১৬ আগস্ট (সোমবার) বিকালে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার সৈয়দ আলী মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত শিশু মিসকাত ওই এলাকার প্রবাস ফেরত অটোরিকশা চালক আমান উল্লাহর একমাত্র পুত্র।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আজিজ উদ্দীন বলেন, দুপুরে খেলতে বের হয়েছিল শিশু মিসকাত। একপর্যায়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বাড়ির পাশের পুকুরে গিয়ে শিশুর মৃতদেহ দেখতে পান স্বজনরা। সেখান থেকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় কাউন্সিলর মো. আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।