নিউজটি শেয়ার করুন

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নানার বাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু

রাউজান প্রতিনিধি: রাউজানে পুকুরের পানিতে ডুবে অভয় দাশ নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

শিশু অভয় কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী তপন দাশের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১ টার দিকে খেলতে বের হয়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য কমল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here