রাউজানে প্রতিনিধি: রাউজানে আলোচনা সভা, কেক কাটা, শিক্ষাবৃত্তি প্রদান, গাছের চারা বিতরণ, মিলাদ-মাহফিল সহ নানা কর্মসূচি মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপিত হয়েছে।
সোমবার(২৮ সেপ্টেম্বর) সকাল হতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে পৃথকভাবে এইসব কর্মসূচীর আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পৌর আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাছানের সঞ্চালনায় যুবলীগের আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল। এই সময় যুবলীগ পক্ষ হতে ৭৪ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রধান করা হয়।
অপর দিকে পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সংগঠনের সভাপতি জিল্লুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলুর সঞ্চালনায় আয়োজিত সভায় ৭৪ জন শিক্ষার্থীর মধ্যে ফলজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়। এই সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

