Site icon CPLUSBD.COM

রাউজানে প্রবাসীর স্বপ্নের দালান তৈরির টাকা আগুনে পুড়ে ছাই

রাউজানে এক ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে প্রবাসীর কাঁচাঘর।

২৮ অক্টোবর, শনিবার বেলা ২টায় উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উজ্জল ডাক্তারের বাড়ির মৃত সম্ভু দের দুবাই প্রবাসী পুত্র প্রদীপ দের ঘরে এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটে।

অগ্নিকান্ডে প্রবাসী প্রদীপ দের পাসপোর্টসহ দালান তৈরির জন্য ঘরে রাখা সাত লক্ষ টাকা পূড়ে ছাই হয়ে যায় বলে জানান প্রদীপেট নিকটাত্মীয় প্রিযুষ চৌধুরী বিষু।

রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ইনচার্জ মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দুই টার দিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রান্না ঘরের উনুনের আগুন হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে বাঁশের বেড়া ও টিনের চালার ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।