নিউজটি শেয়ার করুন

রাউজানে প্রাকৃতিক দূ্র্যোগ রোধ ও গ্রামীণ ঐতিহ্য রক্ষায় পাঁচ শতাধিক তালের চারা রোপন

রাউজান প্রতিনিধি: রাউজানে প্রাকৃতিক দূ্র্যোগ মোকাবিলা ও গ্রামীণ ঐতিহ্য রক্ষায় পাঁচ শতাধিক তালের চারা রোপন করা হয়েছ।

রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে পর্যায়ক্রমে উপজেলার পৌরসভাসহ পাহাড়তলী, পশ্চিম গুজরা, বিনাজুরী, গহিরা ইউনিয়নের অভ্যান্তরিন সড়ক গুলোতে এই তালের চারা রোপন করা হয়েছে।

এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১ লা অক্টোবর) সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়ন পরিষদের সহযোগীতায় উপজেলা কৃষি অফিসার শাব্বির আহমেদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিনের তত্ত্বাবধানে রাউড়ি সড়কের দুই ধারে নির্দিষ্ট দূরত্বে একশত তাল চারা রোপন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন পাহাড়তলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুন নবী, উপসহকারী কৃষি কর্মকর্তা এমদাদুল ইসলাম, আদেশ প্রিয় বড়ুয়া, চারা রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত কৃষক অলি আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কাশেম, হাজী আমীর হোসেন, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সুজন মল্লিক, স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী প্রমুখ।

লোকায়াত অভিজ্ঞতা (সিটিজেন সায়েন্স)’র মতে তাল গাছ বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করেন।

ইতোমধ্যে রাউজানের বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সামাজিক বনায়নের মতো তালবীজ রোপণের একটি আন্দোলন শুরু হয়েছে। নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যেগ মনে করেন পরিবেশবাদী নেতা এম এন আবছার।

পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন সিপ্লাস টিভিকে বলেন, আমাদের ইউনিয়নে তালগাছ আর খেঁজুর গাছ বর্তমানে বিলুপ্তির পথে। শুধু প্রাকৃতিক দূর্যোগ রোধে নয়, আমাদের গ্রামীণ ঐতিহ্য রক্ষায় ইতোমধ্যে পাহাড়তলী ইউনিয়নে প্রতিটি অভ্যান্তরিন সড়কে তালগাছ ও খেজুর গাছ রোপনের উদ্যোগ নিয়েছি।

এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ সিপ্লাস টিভিকে বলেন, বজ্রপাত রোধসহ প্রাকৃতিক দূ্র্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমরা রাউজান পৌরসভা সহ ৪টি ইউনিয়নের পাঁচটি সড়কে পাঁচ শতাধিক তাল চারা রোপন সম্পন্ন করেছি। পর্যায়ক্রমে এই প্রকল্পের পরিধি আরো বর্ধিত হবে।