নিউজটি শেয়ার করুন

রাউজানে প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু থিম কর্ণারের উদ্বোধন ও মা সমাবেশ

রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও বঙ্গবন্ধু থিম কর্নারের উদ্বোধন হয়েছে। ১৮ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

মা সমাবেশ শেষে তিনি চট্টগ্রামের জেল প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন নির্দেশনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার জন্য দোলনা ও স্লাইড, প্রাক-প্রাথমিক শ্রেণীকক্ষ ও বঙ্গবন্ধু থিম-কর্ণারের উদ্বোধন করেন।

এছাড়াও তিনি শিক্ষার্থীদের মাঝে খেলনা সামগ্রী বিতরণ, মাল্টিমিডিয়া ক্লাস পরিদর্শন, নৈতিকতা ডায়েরি বিতরণ, সততা স্টোর পরিদর্শন এবং কাব স্কাউটিং কার্যক্রম পরিদর্শন করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস, প্রাক্তণ উপজেলা প্রকৌশলী কামাল উদ্দিন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।