নিউজটি শেয়ার করুন

রাউজানে ফজলে করিমের সুস্থতা কামনায় একযোগে সাতশত মসজিদে প্রার্থনা

রাউজান প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সুস্থতা কামনায় রাউজান উপজেলার সাতশত মসজিদে একযোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগষ্ট) বাদে জুমা উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া-মাহফিলে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
এছাড়াও উপজেলার বিভিন্ন মঠ-মন্দির, বিহার, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে প্রার্থনা সভার অনুষ্ঠিত হয়।
গত সোমবার (১৭ আগষ্ট) সাংসদের করোনা পজেটিভের সংবাদ ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগে ব্যবস্থাপনায় ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের পরিচালনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
পরদিন হতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, রাউজান সরকারী কলেজ ছাত্রলীগ, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, বিনাজুরী নবীন স্কুল এন্ড কলেজ, দক্ষিণ রাউজান, আহলে সুন্নাত ওয়াল জামাআত দক্ষিণ মুক্তিযুদ্ধ মঞ্চ, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদসহ প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে দোয়া-মাহফিল ও প্রার্থনা সভার আয়োজন করেন। বর্তমানে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।