রাউজান প্রতিনিধি: রাউজানে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
১১ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় উপজেলা সদরের মুন্সির ঘাটাস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মুখে শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব।
উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরো।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মফজল হোসেন, সহ সভাপতি সারজু নাছের, সুমন দে, মাসুদ হোসেন রুবেল, যুগ্ম সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাছান, অর্থ সম্পাদক সৈয়দ আ.জ.ম. রাশেদ, দপ্তর সম্পাদক তপন দে, পৌর যুবলীগের সভাপতি হাছান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ প্রমুখ।
সভা শেষে সেখান হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের জলিল নগর হয়ে থানা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
এর পূর্বে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা প্রতিটি ওয়ার্ড হতে যুবলীগের সহস্রাধিক নেতাকর্মীরা মিছিল সহকারে রাউজান উপজেলার সদরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জড়ো হন।

