রাউজানে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, প্রীতিভোজসহ নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার(১১ নভেম্বর) বেলা ১২ টায় রাউজান সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাংসদ এবিএম ফজলে চৌধুরী।

তিনি বলেন, যুবরাই আদর্শ সমাজ গঠণের কারিগর। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সমাজে অন্যায় অবিচার প্রতিরোধে যুবলীগের কর্মীদের এগিয়ে আসতে হবে।
সভায় তিনি ভারতের বাবরী মসজিদের রায় নিয়ে বলেন, এটি সম্পূর্ণ ভারতের আদালতের বিষয়। এই বিষয় নিয়ে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তাকে ছাড় দেওয়া হবে না। রাউজান সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মডেল উপজেলা। এই সম্প্রীতি কেউ না কোন গোষ্ঠী বিনিষ্ট করতে না পারে সেই বিষয়ে যুবলীগের কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

উদ্বোধনের পরপরই প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা হতে আগত সাদা গেঞ্জি পরিহিত সহস্রাধিক নেতাকর্মীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ প্রাঙ্গণ হতে শুরু হয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে জলিল নগর বাস স্ট্যান্ড হয়ে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, সরোয়ার্দি সিকদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা, মহিলা বিষয়ক সম্পাদিকা রেহেনা আফরোজ,উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে, সারজু মো. নাছির, মাসুদ হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব চৌধুরী, অর্থ সম্পাদক আ.জ.ম. রাশেদ, দপ্তর সম্পাদক তপন দে, স্বেচ্ছা সেবক লীগের সদস্য সচির শওকত হোসেন, পৌর যুবলীগের সভাপতি হাছান রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, সহ সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধরণ সম্পাদক(দক্ষিণ) মোহাম্মদ সালাউদ্দিন, পৌর ছাত্রলীগের সাধরণ সম্পাদক মো. আসিফ প্রমুখ।
এছাড়া প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছা সেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাশেষে প্রীতিভোজ ও প্রীতি ফুটবলের আয়োজন করা হয়।








