Site icon CPLUSBD.COM

রাউজানে বর্ণিল আয়োজনে ছাত্রলীগের ৭২ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাউজানে সম্মাননা, সংবর্ধনা, স্মৃতিচারণ, আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ ও শীতবস্ত্র বিতরণের মধ্যদিয়ে উদযাপিত হল বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৪ জানুয়ারী, মঙ্গলবার পৃথকভাবে উপজেলার উত্তর ও দক্ষিণে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য, সংগঠক ও সমাজকর্মী ফারাজ করিম চৌধুরী।
প্রথমে বেলা ২ টায় রাউজান উপজেলা (উত্তর) ছাত্রলীগের উদ্যোগ রাউজান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ। উপজেলা (উত্তর) ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিপলু চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন তপু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সদস্য এএইচএম হোসাইন প্রমুখ।
সংবর্ধীয় সাবেক ছাত্রনেতাদের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কাজী ইকবাল, শাহ আলম চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমদ চৌধুরী, শ্যামল কুমার পালিত, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, পৌর সি. সহ সভাপতি জসিম উদ্দিন,
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক এস এম বাবর, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, সহ দপ্তর সম্পাদক হাসান মোহাম্মদ রাসেল, সদস্য শ্যামল দত্ত, জসিম উদ্দিম, সুমন দে, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সদস্য সচিব শওকত হোসেন, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. আসিফ প্রমুখ।
অপরদিকে বিকাল ৫ টায় উপজেলার পথেরহাটের ভারতশ্বরী প্লাজা চত্বরে রাউজান উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সৈয়দ মেজবাহ উদ্দিন।
সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, প্যানেল ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মফজল হোসেন, উপজেলা যুবলীগ নেতা মো. জাহাঙ্গীর প্রমুখ।