নিউজটি শেয়ার করুন

রাউজানে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাউজান প্রতিনিধি:  রাউজানে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে মুহাম্মদ ইয়াসিন (২৭) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারস্থ শাহ আমানত মার্কেটে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত ইয়াসিন চট্টগ্রাম নগরীর হালিশহরের ছোটপুল এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন পেইন্টারের সহকারী।
স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধি সুত্রে জানা, শনিবার সকাল নয়টার দিকে স্থানীয় এজাহার মিয়ার মালিকানাধীন শাহ আমানত মার্কেটের নিচ তলায় রং করার কাজের সহকারী হিসেবে আসেন ইয়াছিন। এইসময় শ্রমিক ইয়াছিন মার্কেটের ভিতরে একটি বন্ধ দোকানের গ্রীলে (লোহার দরজা) হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হন। স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। সেখানে তাকে  মৃত্ ঘোষণা করে।

পাহাড়তলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াছিন নামে একজন শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে স্থানীয় ব্যবসায়ীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।