নিউজটি শেয়ার করুন

রাউজানে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মেয়রসহ ১১ কাউন্সিলর! ফরম জমা দেন নি বিএনপির প্রার্থী

গাজী যুবায়ের, রাউজান প্রতিনিধিঃ  রাউজানে পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন মেয়রসহ ১১ কাউন্সিলর।

২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে বিকাল ৩ টায় রাউজান উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদ প্রার্থী জমির উদ্দিন পারভেজ মনোনয়ন ফরম জমা দিলেও মনোনয়ন ফরম জমা দেন নি বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আবু জাফর।

ফলে মেয়র পদে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন নৌকার মাঝি মো. জমির উদ্দিন পারভেজ।

এই বিষয়ে জানতে বিএনপির মনোনীত প্রার্থী আবু জাফরের সাথে মুঠোফোন যোগাযোগ করেও সংযোগ পাওয়া সম্ভব হয় নি।

শুধুমাত্র ৬ নং ওয়ার্ডে কাউন্সিল পদে দুই জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। তাদের একজন আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর সমীর দাশগুপ্ত অপরজন স্বতন্ত্র প্রার্থী বিকাশ দাশ।

এছাড়াও বাকী আট ওয়ার্ডে কাউন্সিলর ও তিন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন ১নং ওয়ার্ডে মােহাঃ আলমগীর আলী, ২ নং ওয়ার্ডে মােহাঃ বশির উদ্দীন খান, ৩ নং ওয়ার্ডে কাজী মােঃ ইকবাল, ৪ নং ওয়ার্ডে মােঃ শওকত হাসান ৫ নং ওয়ার্ডে মােহাম্মদ জানে আলম জনি, ৭ নং ওয়ার্ডে মােহাম্মদ আজাদ হােসেন কাউন্সিলর, ৮ নং ওয়ার্ডে দিলীপ কুমার চৌধুরী, ৯ নং ওয়ার্ড জসিম উদ্দিন চৌধুরী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে নাছিমা আকতার, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে জেবুন নেছা ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস ডলি।

এই বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি যাচাই-বাছাই ও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ঐদিন শেষে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে।

এদিকে মনোনয়ন ফরম জমা দান উপলক্ষে আজ সকাল হতে থানা পুলিশের একটি দল উপজেলার রিটার্নিং কর্মকর্তা কার্যালয়সহ উপজেলার আশেপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মহড়া দেন। তবে উপজেলার কোথাও বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যায় নি।