নিউজটি শেয়ার করুন

রাউজানে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক ১

আদালত প্রতিবেদক:  বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অপরাধে মো. ইসমাইল হোসেন প্রকাশ ইমন কে কারাগারে পঠিয়েছে আদালত।

 বৃহস্পতিবার (১২ আগস্ট)  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। নিশ্চিত করেন রাউজান থানা আদালত সেরেস্তা।

মো: ইসমাইল হোসেন প্রকাশ ইমন (২৪) রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দলিলাবাদ এলাকার আহমেদ চৌধুরী বাড়ির মো. আব্বাসের ছেলে।

আদালত সুত্রে জানা যায়, রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়ন এলাকার এক তরুণীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে গত কয়েকমাস ধরে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন। সর্বশেষ ৩০ জুলাই বিকেল সাড়ে ৩টায় পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ওই তরুণীর বাড়িতে শারীরিক সম্পর্ক করে। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে বিয়ের প্রস্তাব দিলে বিয়ে করতে অস্বীকৃতি জানায় ইমন ও তার পরিবার। এমনকি টাকার বিনিময়ে বিষয়টি সমঝোতার প্রস্তাবও দেয় বলে দাবি ভিকটিমের পরিবারের। পরে এই ঘটনায় গতকাল বুধবার রাউজান থানায় ভুক্তভোগী তরুণী ধর্ষণ মামলা দায়ের করলে রাতেই রাউজান পৌরসভাস্থ তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদল্লাহ আল হারুন বলেন, ধর্ষণ মামলার পর এক যুবককে আটক করা হয়েছে। আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here