নিউজটি শেয়ার করুন

রাউজানে বৌদ্ধ ভিক্ষুর উদ্যোগে তিন হাজার তালবীজ রোপন

রাউজানে বৌদ্ধ ভিক্ষুর উদ্যোগে তিন হাজার তালবীজ রোপন
রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নের দুই কিলোমিটার সড়কের দুই পাশে তিন হাজার তালবীজ রোপন করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় ও এলাকাবাসীকে বজ্রপাতের হাত থেকে বাঁচাতে বৌদ্ধ ভিক্ষু শাসন রক্ষিত মহাথেরো এই উদ্যোগ নেন।
মঙ্গলবার বিকেলে কদলপুরের জয়নগর এলাকায় হতে হাফেজ বজলুর রহমান সড়কে এই বীজ রোপন করা হয়।
বিগত ২০১৮ সালে তিনি পশ্চিম বড়ুয়া পাড়া সড়কে ১৮শত তালবীজ রোপন করেছিলেন। তালবীজ রোপণ কর্মসূচি আয়োজনের সহযোগিতা করে স্থানীয় দ্য বুড্ডিস্ট কো–অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (বিসিসিএল)।
কর্মসূচির উদ্বোধন করেন কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী। বিসিসিএল’র চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত মহাথেরোর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সদস্য জয়নাল আবেদীন, অধ্যাপক উজ্জল মুৎসুদ্দি, ভদন্ত দেবশ্রী ভিক্ষু।
উপস্থিত ছিলেন মৃণাল কান্তি বড়ুয়া, কনক কুসুম বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, পঙ্কজ ভট্টাচার্য, বিজু বড়ুয়া, বিধান বড়ুয়া, সুদত্ত কুমার বড়ুয়া, বিনন্দ বড়ুয়া, ইউপি সদস্য জেনু রাণী বড়ুয়া, মিলন বড়ুয়াসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরো পড়তে পারেন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here