রাউজানে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজার ৪০তম উৎসবের সূচনা হয়েছে।
৪ নভেম্বর, সোমবার সকাল ১১টায় উপজেলার পশ্চিম গুজরার অখিল মহাজনের বাড়ীর শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতৃমন্দির প্রাঙ্গণ হতে এই ৪০তম উৎসবের সুচনা হয়।
শোভাযাত্রার শুরুতে মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন মন্দির পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষ মহাজন।
এর পরপরই মন্দির প্রাঙ্গণ হতে হাজার জনেক নারী, শিশু, যুবক-যুবতী ও বৃদ্ধের অংশগ্রহণে বাদ্যবাজনা সহকারে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা কবি নবীন সেন সড়কের আংশিক প্রদক্ষিণ করে পুণরায় মন্দির প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।
চিকিৎসক রনজিৎ দের সভাপতিত্বে ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কানু রাম দাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশুতোষ মহাজন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শুভধন মহাজন, প্রদীপ কান্তি মহাজন, সুমন মহাজন, বিশ্বনাথ মহাজন, প্রনব কান্তি দাশ, বাপ্পা রাম দাশ, জুয়েল মহাজন সাজু রাম দাশ প্রমুখ।
দ্বিতীয় ও তৃতীয় দিনের উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে চন্ডীপাঠ, গীতাপাঠ ও শীষ কন্যা খ্যাত অবন্তী সিঁথি ও মিরাক্কেল কৌতুক অভিনেতা আরমানের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা।

