রাউজান প্রতিনিধি: রাউজানে সদরের মুন্সির ঘাটায় মধুবনের শো রুমে অভিযান পরিচালনা করে ৫৭ ক্যান বিয়ার (হান্টার) উদ্ধার করেছন ভ্রাম্যমান আদালত।
এলকোহল যুক্ত হান্টার বিক্রির দায়ে মধুবনের পরিবেশক মো. মহিউদ্দিনকে (৪৫) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

দন্ডপ্রাপ্ত মো. মহিউদ্দিন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দলিলাবাদ গ্রামের শাহ মুহাম্মদ চৌধুরী বাড়ির মৃত আবদুল লতিফের পুত্র।
বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পরিচালিত অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক মো. শফিয়ার রহমান। অভিযানে জব্দকৃত ৫৭ ক্যান বিয়ার (হান্টার)ধ্বংস করা হয়।
এই বিষয়ে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, লাইসেন্সছাড়া মধুবনের শো রুমে এলকোহলযুক্ত হান্টার বিয়ার বিক্রির দায়ে পরিবেশককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আসামীকে রাউজান থানায় প্রেরণ করা হয়েছে। রাউজানে মাদকের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।








